মুক্তি পেল নতুন নাটক ‘পানকৌড়ি মেয়ে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ওয়েব স্ক্রিন ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন নাটক ‘পানকৌড়ি মেয়ে’। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি

2026-01-11T20:58:12+00:00
2026-01-11T20:58:33+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
মুক্তি পেল নতুন নাটক ‘পানকৌড়ি মেয়ে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম  আপডেট: ১১.০১.২০২৬ ৮:৫৮ পিএম
নতুন নাটক পানকৌড়ি মেয়ে। ছবি : সংগৃহীত
ওয়েব স্ক্রিন ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন নাটক ‘পানকৌড়ি মেয়ে’। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। আশিকুর রহমান ও পরশ মনির নতুন জুটি দর্শকদের নজর কেড়েছে বলে মনে করছেন নাটকের পরিচালক।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যরযিস আহমেদ। তার ভাষ্য মতে- মানবিক আবেগ, গ্রামীণ আবহ এবং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত এই নাটক। নাটকটিতে আরও অভিনয় করেছেন মুকুল সিরাজ, মো. মামুন চৌধুরী, শুভ সরকার, সানজিদা কানিজ ও মাহিয়া ইরা। 
Advertisement
আরও পড়ুন

চিত্রগ্রহণে ছিলেন সুমন ইমরান (ডিওপি)। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন সাদিকুল ইসলাম দিনার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিলেন আপেল মাহমুদ এমিল। নাটকটিতে ব্যবহৃত লালন শাহ ও কবিয়াল বিজয় সরকারের গান গ্রামীণ আবহকে আরও গভীরতা দিয়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, সমসাময়িক ওয়েব দর্শকদের কথা মাথায় রেখে বাস্তবধর্মী গল্প ও পরিমিত দৈর্ঘ্যে নাটকটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে ‘পানকৌড়ি মেয়ে’ ওয়েব স্ক্রিন ইউটিউব চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

এএডি/
  বিষয়:   নাটক  পানকৌড়ি মেয়ে  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: