ভ্যানচালককে কুপিয়ে হত্যা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের গৌরনদী উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।রোববার (১০ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ওসি তারিক

2026-01-11T21:02:32+00:00
2026-01-11T21:02:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম 
নিহত ভ্যানচালক মঞ্জু বেপারি। সংগৃহীত ছবি
বরিশালের গৌরনদী উপজেলায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

রোববার (১০ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল। 

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক মঞ্জু বেপারি (৫০) ওই গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঞ্জু বেপারি যাত্রী নামিয়ে রাত পৌনে ১১টার দিকে ভ্যান নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী ইয়াসিন খানের বাড়ি-সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে কয়েক দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা মঞ্জু বেপারিকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।


এ সময় মঞ্জু বেপারির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক টিপু সুলতান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে। 

ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এফআর


  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  ভ্যানচালক  কুপিয়ে হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: