ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

সময়ের আলো ডেস্ক

রাজধানী

বিভিন্ন কারণে বিশ্বে বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। ২৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

2026-01-12T08:53:53+00:00
2026-01-12T13:41:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ এএম  আপডেট: ১২.০১.২০২৬ ১:৪১ পিএম
ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। ছবি : সংগৃহীত
বিভিন্ন কারণে বিশ্বে বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। ২৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের থেকে এ তথ্য জানা গেছে।   


ঢাকা ছাড়া একই সময়ে ৩৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এছাড়া ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, ২৩৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর এবং ২০৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে চীনের চংকিং শহর।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   ঢাকা  বাতাস  অস্বাস্থ্যকর  তালিকা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: