ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল

2026-01-12T13:29:17+00:00
2026-01-12T13:29:17+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
রাজধানী
ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম 
ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু। প্রতীকী ছবি
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কায়েস আলী জানান, কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন, রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন জানতে পারেন, ট্রেনের সাথে ধাক্কা লেগেছে। পরবর্তীতে তারা কয়েকজন পথচারী মিলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তবে স্থানীয় কেউই তার পরিচয় জানাতে পারেনি। 


 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ট্রেনের ধাক্কায়  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: