শাহবাগ ও কক্সবাজারে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এ বাংলাদেশ প্যানোরোমা বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া

2026-01-12T14:16:52+00:00
2026-01-12T14:19:27+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাহবাগ ও কক্সবাজারে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:১৬ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ২:১৯ পিএম
নয়া মানুষ। ছবি : সংগৃহীত
দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এ বাংলাদেশ প্যানোরোমা বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এই চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

১০ জানুয়ারি পর্দা উঠেছে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এই স্লোগানকে সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী চলবে এই উৎসব। এবছর বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে নানা প্রতিযোগিতা ও প্রদর্শনী বিভাগে।

বাংলাদেশ প্যানোরোমা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা সোহেল রানা বয়াতি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ১২ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনি পয়েন্টে।

চলচ্চিত্রটি নিয়ে অভিনেতা রওনক হাসান বলেন, “সম্প্রতি ‘নয়া মানুষ’ বিএফডিএ অ্যাওয়ার্ডে ১৪ ক্যাটাগরির মধ্যে ১১টিতে মনোনয়ন পায় এবং সেরা অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার অর্জন করে। চলচ্চিত্র অভিনেতা হিসেবে এটি আমার প্রথম পুরস্কার, যা আমি যৌথভাবে শাকিব খানের সঙ্গে পেয়েছি। ‘নয়া মানুষ’ আমার কাছে ভিন্ন এক আবেগ।”

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে ‘নয়া মানুষ’ প্রদর্শিত হওয়া আমাদের জন্য গর্বের ও আনন্দের। জাত-অজাত, রীতিনীতি কিংবা ধর্মীয় বিভেদের নামে সমাজে যে অন্যায় ঘটে- এই চলচ্চিত্র তার বিরুদ্ধে কথা বলে। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে ছবিটি পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”

আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালচরে’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।

এএডি/


  বিষয়:   শাহবাগ  কক্সবাজার  নয়া মানুষ  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: