নাটোরের চার আসনে পোস্টাল ব্যালটের ভোটার ১১ হাজার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের চারটি আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ১১ হাজার ১২৪ জন ভোটার নিবন্ধন করেছেন।নাটোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা

2026-01-12T16:58:11+00:00
2026-01-12T16:58:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরের চার আসনে পোস্টাল ব্যালটের ভোটার ১১ হাজার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের চারটি আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ১১ হাজার ১২৪ জন ভোটার নিবন্ধন করেছেন। 

নাটোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এসব ভোটাররা দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত। এছাড়া কারাগারের বন্দী হিসেবে রয়েছেন আট হাজার ২৪৬ জন এবং প্রবাসে রয়েছেন দুই হাজার ৮৭৮ জন।

আসনভিত্তিক ভোটারদের মধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে রয়েছেন ২ হাজার ৭৯৫ জন এবং নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে রয়েছেন তিন হাজার ৩৪৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। 

অন্যদিকে সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসনে রয়েছেন ২ হাজার ১০৪ জন। এছাড়া গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনে রয়েছেন ২ হাজার ৮৮২ জন পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে সৌদি প্রবাসী জহুরুল ইসলাম বলেন, প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা ভালো উদ্যোগ। অনেকে বিষয়টি বুঝতে না পারায় নিবন্ধন করতে পারেননি। একইসঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া যাবে। গণতন্ত্র এবং রাষ্ট্রীয় সংস্কারে মত প্রদানের সুযোগ পাওয়া এটা প্রবাসীদের জন্য গৌরবের। 


নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। ভোট প্রদান শেষে খামের মুখ বন্ধ করে ভোটাররা ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায়। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষ হলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব ব্যালটের ভোট গণনা করা হবে। এতে কঠোর গোপনীয়তা রক্ষা করা হবে। কে কোথায় ভোট দিয়েছেন তা প্রকাশ পাবে না।

আআ/আরআর


  বিষয়:   নাটোর  পোস্টাল ব্যালেট  ভোটার  নির্বাচন  নিবন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: