নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৬

2026-01-13T14:01:14+00:00
2026-01-13T14:03:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ২:০৩ পিএম  (ভিজিট : ৮৮)
যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা মাদক, অস্ত্র ও নগদ টাকা। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার সেনাবাহিনীর নেতৃত্বে ও পুলিশের সহায়তায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভিটি কামালদী এলাকার আব্দুল মতিনের ছেলে মো. সুজন (৩০), পাড়া মনোহরদী এলাকার আরজু ভুঁইয়ার ছেলে রুবেল ভুঁইয়া (৩৫), বাড়ির মালিক মো. নাঈম (৪২) ও তার স্ত্রী রুনা বেগম (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. নাঈমের বসতঘরে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুরিয়া হেরোইন, একটি বিয়ারের ক্যান, এক বোতল মদ ও মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতার মো. নাঈম জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার কাছে অস্ত্র ও বিস্ফোরক রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরে চালের ড্রামের ভেতর থেকে দুটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুটি ম্যাগজিন, দশটি তাজা ককটেল, একটি দা, দুটি ধারালো ছুরি ও একটি চাপাতি জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক উপাদানাবলি আইনে পৃথক মামলা করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   নারায়ণগঞ্জ  মাদক  অস্ত্র  অর্থ  পুলিশ  সেনাবাহিনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: