শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামে এক সৌদি আরব প্রবাসীনিহত হয়েছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ

2026-01-13T16:03:07+00:00
2026-01-13T16:03:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসীর মৃত্যু
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

কাশেম মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

নিহত কাশেম মোল্লার ভাই হোসেন আলী মোল্লা বলেন, কিছুদিন আগে আমার ভাই কাশেম সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আজ সকালে সে শখের বসে আমার ইজিবাইক চালাতে যায়। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। তখন আমরা খাল থেকে কাশেমকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, সৌদি প্রবাসী কাশেম শখ করে ইজিবাইকটি চালাতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে কাশেম মারা যায়।

আরআর
  বিষয়:   কোটালীপাড়া  ইজিবাইক  মৃত্যু  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: