স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেরপুরে জেলা বিএনপি নেতা মাসুদ বহিষ্কার

শেরপুর প্রতিনিধি

রাজনীতি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে দলের সকল

2026-01-13T17:57:08+00:00
2026-01-13T18:06:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেরপুরে জেলা বিএনপি নেতা মাসুদ বহিষ্কার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৬:০৬ পিএম
সংগৃহীত ছবি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে দলের সকল পদ-পদবি থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় বিএনপির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়ে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

শফিকুল ইসলাম মাসুদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাড়াও এর আগে জেলা যুবদলের সভাপতি এবং তারও আগে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। তার বাবা আব্দুল লতিফ চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি শেরপুর-১ (শেরপুর সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

সময়ের আলো/এমএইচজে/


  বিষয়:   স্বতন্ত্র  বিএনপি  বহিষ্কার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: