বিয়ে করছেন জেফার-রাফসান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিন ধরেই কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। নানা গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে এবার

2026-01-13T21:34:30+00:00
2026-01-13T21:34:43+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিয়ে করছেন জেফার-রাফসান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৯:৩৪ পিএম
জেফার ও রাফসান। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরেই কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। নানা গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে এবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলে জানা গেছে। 

বুধবার ( ১৪ জানুয়ারি) শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্ক আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে। 

উভয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।


মূলত রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এটা চর্চায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।

জেফার ও রাফসানের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। সেই জানাশোনা থেকেই এ বিয়ের সিদ্ধান্ত।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিয়ে  জেফার  রাফসান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: