১৫ হাজার কোটির সম্পত্তি ফেরত পেলেন সাইফ আলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

২৫ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ১৫ হাজার কোটির বিতর্কিত সম্পত্তি নিয়ে চলা মামলায় জয় পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ

2026-01-13T18:47:12+00:00
2026-01-13T18:47:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
১৫ হাজার কোটির সম্পত্তি ফেরত পেলেন সাইফ আলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি
২৫ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ১৫ হাজার কোটির বিতর্কিত সম্পত্তি নিয়ে চলা মামলায় জয় পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান।

সোমবার (১২ জানুয়ারি) ভারতের ভোপালের জেলা আদালত সাইফ আলি খানের ১৬ দশমিক ৬২ একরের স্থাবর সম্পত্তি ফেরতের রায় দেন।

জানা গেছে, এই বিপুল পরিমাণ জমি ঘিরে আইনি বিতর্কের সূত্রপাত হয় ১৯৯৮ সালে। সে সময় আকিল আহমেদ নামে একজন ও তার লোকজনরা আদালতে মামলা করে দাবি করেছিলেন, ১৯৩৬ সালে ভোপালের তৎকালীন রাজপরিবারের সদস্য নবাব হামিদুল্লাহ খান নাকি তাদের পূর্বপুরুষদের ওই জমিটি উপহার দিয়েছিলেন। সেই সূত্র ধরেই নিজেদের জমির উত্তরাধিকার হিসেবে দাবি করে কোর্টে মামলা করেন তারা।

এ বিষয়ে বিচারকরা জানান, মামলাকারীরা কোনো গ্রহণযোগ্য দলিল, নথিপত্র বা শক্ত প্রমাণ পেশ করতে পারেননি। শুধু তাই নয়, গত ষাট বছরের ব্যবধান পেরিয়ে এই মামলার বিষয়টিকেও ‘গুরুতর দেরি’ বলে বিবেচনা করেছেন বিচারকরা। ফলে গোটা মামলাটিই খারিজ করে দেওয়া হয়েছে।

১৯৪৭ সালে ভারতের ভোপাল ছিল এক প্রিন্সলি স্টেট। যার শেষ নবাব ছিলেন হামিদুল্লা খান। তিনি সাইফের বাবা মনসুর আলি খান পতৌদির নানা। তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে চলে গেলেও দ্বিতীয় মেয়ে সাজিদা সুলতান ভারতেই থেকে যান। পরে বিয়ে করেন সাইফের দাদা ইফতিকার আলি খান পতৌদিকে। এর ফলে সাইফের দাদা ওই সমস্ত সম্পত্তির আইনি উত্তরাধিকারী হয়ে যান।

সময়ের আলো/এমএইচজে/





  বিষয়:   সম্পত্তি  সাইফ আলী  মামলা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: