তিতাসের পাইপলাইনে আবার দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তিতাসের গ্যাস বিতরণের পাইপলাইনে আবার দুর্ঘটনা ঘটেছে। এবার উত্তরা টঙ্গী ব্রীজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে

2026-01-13T22:34:50+00:00
2026-01-13T22:34:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
তিতাসের পাইপলাইনে আবার দুর্ঘটনা, রাজধানীর যেসব এলাকায় গ্যাস বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম 
প্রতীকী ছবি
তিতাসের গ্যাস বিতরণের পাইপলাইনে আবার দুর্ঘটনা ঘটেছে। এবার উত্তরা টঙ্গী ব্রীজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ‍্যাস সরবরাহকারী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজ হওয়ায় উত্তরায় গ্যাস বিতরণের মূল ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ‘শাটডাউন’ করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্‌ভটি প্রতিস্থাপনের কাজ চলছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


এর আগে গত ৪ জানুয়ারিতে তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়। এতে এখনও মিরপুর, মোহাম্মদপুর এলাকায় গ‍্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এরপর গত ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে গিয়ে সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। 

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   তিতাস  রাজধানী  গ্যাস 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: