জেফার-রাফসানের বিয়ে : থাইল্যান্ডে তোলা সময়ের আলোর সেই ছবিই সত্যি হলো

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

‘ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান-জেফার’—এ শিরোনামে ২০২৪ সালের ১৫ নভেম্বর ছবিসহ প্রথম প্রতিবেদন প্রকাশ করে সময়ের আলো। এই প্রতিবেদন প্রকাশের

2026-01-13T23:32:12+00:00
2026-01-13T23:37:47+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
জেফার-রাফসানের বিয়ে : থাইল্যান্ডে তোলা সময়ের আলোর সেই ছবিই সত্যি হলো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম  আপডেট: ১৩.০১.২০২৬ ১১:৩৭ পিএম
ব্যাংককে একান্তে সময় কাটানো রাফসান-জেফারের সেই মুহূর্ত। ছবি : সময়ের আলো
‘ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান-জেফার’—এ শিরোনামে ২০২৪ সালের ১৫ নভেম্বর ছবিসহ প্রথম প্রতিবেদন প্রকাশ করে সময়ের আলো। এই প্রতিবেদন প্রকাশের পর রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

এরপর দেশের প্রায় সকল মিডিয়ায় খবরটি প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। সে সময় বিষয়টি অস্বীকার করে দুজন দুজনকে ভালো বন্ধু বলে দাবি করেছিলেন।  

এরপর বেশ কয়েকবার তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলেও প্রেমের সম্পর্ক বরাবরই এড়িয়ে গেছেন তারা। অবশেষে প্রায় ১৫ মাস আগে তোলা সময়ের আলোর সেই ছবিই সত্যি হতে চলেছে। আগামীকাল বুধবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উপস্থাপক রাফসান ও সংগীতশিল্পী জেফার রহমান।

সপ্তাহখানেক ধরেই পরিকল্পনা চলছে, আগামীকাল ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন।


উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা যায়। সময়ের আলোর প্রতিবেদন প্রকাশ করার পর জেফার বলেছিলেন, ‘আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে। এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে এখানে টানা হয়েছে, বলব যে এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে।’

জেফার আরও বলেছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,’।

এদিকে রাফসানের ভাষ্য ছিল, ‘সোশ্যাল মিডিয়ায় একটি বিষয়ে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, জেফারকে জড়িয়ে; আপনারাই বলছেন, এ রকম চেহারা নিয়েও চিট করা যায়! আবার আপনারাই বলছেন, জেফারের কারণে আমার ঘর ভেঙে গেছে। যেহেতু আমার চেহারা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, মনে হচ্ছে, এই চেহারা নিয়ে জেফার কেন, হলিউডের কোনো নায়িকাকেও চেজ করে ফেলতে পারব।’

সময়ের আলো/এআর
  বিষয়:   জেফার  রাফসান  বিয়ে 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: