ভোর রাতে সড়কে প্রাণ গেল রিকশাচালকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় কাভার্ড ভ্যানচাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে

2026-01-14T10:45:07+00:00
2026-01-14T11:00:59+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজধানী
ভোর রাতে সড়কে প্রাণ গেল রিকশাচালকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় কাভার্ড ভ্যানচাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

বাবুল হাওলাদার সাগর নারায়ণগঞ্জের মদনপুর এলাকার আজিজ হাওলাদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ি শনির আকড়ায় এলাকায় থাকতেন তিনি। 

রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে সাগরের ব্যাটারি চালিত রিকশায় করে যাত্রাবা গিয়েছিলেন। এরপর ওই রিকশাতেই আবার ফিরছিলেন। কাজলা টোলপ্লাজা বরাবর রাস্তায় এসে রিকশাটি নষ্ট হয়ে যায়। রিকশাটি টেনে নিয়ে যাচ্ছিলেন বাবুল। আর রিকশার পেছনে পেছনে হাঁটছিলেন তিনি নিজে। এসময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক সাগরের ওপর উঠিয়ে দেয়। এরপর কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। তখন নয়ন নিজেই রিকশাচালককে উদ্ধার করে ঢামেক নিয়ে আসেন। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

মৃত সাগরের স্ত্রী বিউটি আক্তার বলেন, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায়। বাবুলের বাবার নাম আজিজ হাওলাদার। দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় থাকতেন। ব্যাটারি চালিত রিকশাটি তার নিজের। ভোর পৌনে ৫টার দিকে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধা ঘণ্টা পরই তিনি সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন বলে খবর পান তিনি। ঢাকা মেডিকেলে গিয়ে মরদেহ দেখতে পান।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

আরআর
  বিষয়:   যাত্রাবাড়ী  সড়ক দুর্ঘটনা  রিকশাচালক  কাভার্ড ভ্যান  নিহত 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: