মারা গেছেন বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও ফেরদৌস আরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন।বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস

2026-01-14T10:55:46+00:00
2026-01-14T11:17:41+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মারা গেছেন বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও ফেরদৌস আরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম  আপডেট: ১৪.০১.২০২৬ ১১:১৭ এএম
বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও ফেরদৌস আরা। সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি জানান, তার (ইউএনও) আসলে কী হয়েছিল তা অবগত নই। মঙ্গলবার তার প্রচণ্ড মাথাব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। ২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন।

ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে, স্বামী পেশায় একজন শিক্ষক। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী। 



/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: