কুয়ালালামপুরে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অপারেশন কুটিপ’ নামে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে অভিবাসন কর্তৃপক্ষ।গ্রেফতার এড়াতে কেউ কেউ

2026-01-14T11:33:52+00:00
2026-01-14T11:33:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রবাস
কুয়ালালামপুরে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৫০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম 
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ ১৫০ জনকে আটক করা হয়। সংগৃহীত ছবি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অপারেশন কুটিপ’ নামে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে অভিবাসন কর্তৃপক্ষ।

গ্রেফতার এড়াতে কেউ কেউ বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। কেউ ওপর তলা থেকে দা ছুড়ে মারেন, কেউ ছাদের ওপর উঠে পড়েন, আবার কাউকে পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়ে থাকতে দেখা যায়।

সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলায়াং এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৩২৬ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানান লোকমান এফেন্দি রামলি। 


সেলায়াং থেকে আটক করা হয়েছে ৭৯ জনকে। এর মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। 

আরআর

  বিষয়:   মালয়েশিয়া  বাংলাদেশি  আটক  অভিবাসী 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: