ঢাকার ৩ জায়গায় অবরোধ, যানজট

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল

2026-01-14T15:33:53+00:00
2026-01-14T15:51:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকার ৩ জায়গায় অবরোধ, যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৩:৫১ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শিক্ষার্থীর। ছবি : সময়ের আলো
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে 

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় ও দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় এলাকায় অবরোধ করা হয়। 
 
সরেজমিনে দেখা যায়, অবরোধকারী তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

  
এর আগে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়। শিক্ষার্থীদের দাবি, আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’ এর অনুমোদন দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।



  বিষয়:   অবরোধ  শিক্ষার্থী  আন্দোলন  রাজধানী  বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: