ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৫

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বুধবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫

2026-01-14T17:58:43+00:00
2026-01-14T17:58:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম 
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বুধবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর আগের দিন  গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩৬ জন। ফলে, চলতি মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮১ জনে। এর আগের মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৮ হাজার ৪৬৪ জন। 

বুধবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ৩ জন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী ভর্তি হয়েছেন। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: