নতুন ঘর বাঁধলেন রাফসান, কেমন আছেন সাবেক স্ত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। দীর্ঘদিন ধরে কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন রাফসান।

2026-01-14T19:36:13+00:00
2026-01-14T19:36:13+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন ঘর বাঁধলেন রাফসান, কেমন আছেন সাবেক স্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম 
বর্তমান স্ত্রী জেফার ও সাবেক স্ত্রী এশার সঙ্গে রাফসান। সংগৃহীত ছবি
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। দীর্ঘদিন ধরে কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন রাফসান।   
 
রাফসানের নতুন ঘর বাঁধার দিনে অনেকের মনে কৌতূহল, তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা এশা এখন কোথায় আছেন? কেমন আছেন?

সানিয়া সুলতানা এশার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে, বর্তমানে বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন তিনি। কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন এশা। 

গত বছরের ৩১ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সফলতার কথা তুলে ধরে এশা লেখেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি। 


এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এই অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। 

পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি। 

সবশেষে নতুন এই পথচলায় সবার কাছে দোয়া চেয়েছেন এশা।  

উল্লেখ্য, ২০২০ সালে ভালবেসে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান। কিন্তু বছর তিনেক সংসার করার পর ২০২৩ সালের নভেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। যদিও এই ডিভোর্স নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। 

সময়ের আলো/এআর
  বিষয়:   রাফসান  সাবেক  স্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: