জনপ্রিয় নাট্যাভিনেত্রী শবনম ফারিয়া গত আট দিন ধরে গলায় সংক্রমণ ও টনসিলে আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়ে জানিয়েছেন।
এক পোস্টে শবনম ফারিয়া লিখেন, আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। ৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।
তিনি আরও বলেন, আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।
সময়ের আলো/এমএইচজে/