মিয়ানমার থেকে আসা গুলিতে আহতদের পরিবারে সহায়তা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা

2026-01-14T19:55:02+00:00
2026-01-14T20:20:52+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিয়ানমার থেকে আসা গুলিতে আহতদের পরিবারে সহায়তা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৮:২০ পিএম
টেকনাফ উপজেলা প্রশাসকের কার্যালয়ে সহায়তা গ্রহণ করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। সংগৃহীত ছবি
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। জেলা পরিষদের পক্ষ থেকেও দুই পরিবারকে অনুদান দেওয়ার কথা বলা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সাড়ে ১২ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম।

Advertisement
এর আগে গত শনিবার টেকনাফের সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে শিশু আফনান গুলিবিদ্ধ হয়। পরেরদিন নাফ নদীতে মাছ ধরার পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন মো. হানিফ। 

এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু আফনানের পরিবারকে ৫০ হাজার টাকা এবং মো. হানিফের পরিবারকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা পরিষদে থেকেও দুই পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। 

সময়ের আলো/আআ
  বিষয়:   টেকনাফ  মিয়ানমার  আহত  শিশু  যুবক  মাইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: