জুয়ার আসর থেকে কৃষক লীগ ও যুবদল নেতা আটক

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে কৃষক লীগ ও যুবদল নেতাসহ নয় জনকে আটক করেছে পুলিশ।বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আটক নয়

2026-01-14T20:38:22+00:00
2026-01-14T20:38:22+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জুয়ার আসর থেকে কৃষক লীগ ও যুবদল নেতা আটক
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম 
ফাইল ছবি
জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে কৃষক লীগ ও যুবদল নেতাসহ নয় জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আটক নয় জুয়াড়িকে আদালতে তোলা হয়। 

Advertisement
এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর শুভগাছা এলাকার একটি খামার থেকে তাদের আটক করা হয়। খামারটির মালিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান। 

আটক নয় জন হলেন, উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক সামিউল হক (৫৫), মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান (৪২) উপজেলার গাবের গ্রামের সোহেল মন্ডল (৪০), মজনু খান (৪৭), বালিজুড়ী গ্রামের শুক্কুর আলী (৫০), পশ্চিম সুখনগরী গ্রামের সাইদুল মন্ডল (৩২), একই গ্রামের নূর মোহাম্মদ (২৫), পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া গ্রামের বিদ্যুৎ আকন্দ (৩৫) ও বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাফিজুরকে (৩৫) আটক করা হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চর শুভগাছা এলাকায় স্বেচ্ছাসেবক আতাউর রহমানের খামার বাড়িতে চালায় পুলিশ। এ সময় কৃষক লীগ ও যুবদল নেতাসহ নয় জনকে আটক করা হয়। তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৭১ হাজার ৫৫০ নগদ টাকা জব্দ করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জুয়ার আসর থেকে আটকের পর তাদেরকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

সময়েল আলো/আআ

  বিষয়:   যুবদল  কৃষক লীগ  জুয়া  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: