গণপূর্তের সাবেক প্রকৌশলী জাহিদার ২ ফ্ল্যাট জব্দ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

গণপূর্ত অধিদফতরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের মোহাম্মদপুরের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১৪ জানুয়ারি) দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকার

2026-01-14T23:41:25+00:00
2026-01-14T23:41:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আইন-আদালত
গণপূর্তের সাবেক প্রকৌশলী জাহিদার ২ ফ্ল্যাট জব্দ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম 
গণপূর্তের সাবেক প্রকৌশলী জাহিদার ২টি ফ্ল্যাট জব্দ। প্রতীকী ছবি
গণপূর্ত অধিদফতরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের মোহাম্মদপুরের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এদিন দুদকের উপ-পরিচালক শারিকা ইসলাম ফ্ল্যাট দুটি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, জাহিদা আক্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, তিনি মালয়েশিয়ায় ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কোটায় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন।

অভিযোগে উল্লেখ আছে, তিনি ঢাকায়ও একাধিক ফ্ল্যাট ক্রয় করেছেন। মালয়েশিয়ার থেকে তার ব্যাংক হিসাব ও সম্পত্তিসংক্রান্ত ইনটেলিজেন্স রিপোর্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।


উল্লেখ্য, তিনি ২০২২ সালের ৮ মে থেকে তার সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। গণপূর্ত অধিদফতরে তার চাকরি থেকে অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান। তার কন্যা কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। পরে তিনি পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যান। সম্প্রতি তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। যেহেতু অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি চাকরি থেকে অব্যাহতির আবেদন করে অব্যাহতির বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায়ই দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছেন। তার স্বামী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিও অস্ট্রেলিয়াতে পিআর পেয়েছেন। সেজন্য তার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সম্পদ যেন অন্যত্র স্থানান্তর করতে না পারে, সেজন্য তার স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   গণপূর্ত অধিদফতর  সাবেক উপ-সহকারী প্রকৌশলী  জাহিদা আক্তার  ফ্ল্যাট জব্দ  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: