পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের

2026-01-15T12:19:34+00:00
2026-01-15T12:19:34+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখেন এক ব্যক্তি। তখন সে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতি হয়েছে কার্যালয়ের ব্যানার, সাইনবোর্ডসহ দরজা ও জানালার। 

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, কার্যালয়ে আগুন লাগার দেওয়ার ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরআর
  বিষয়:   বাউফল  বিএনপি  কার্যালয়  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: