মেডিকেল ভর্তিতে প্রথম শান্তকে তারেক রহমান বললেন, ‘আমাকে আংকেল ডাকবা’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান

2026-01-15T14:46:47+00:00
2026-01-15T14:46:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
মেডিকেল ভর্তিতে প্রথম শান্তকে তারেক রহমান বললেন, ‘আমাকে আংকেল ডাকবা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম 
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে উপহার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বিএনপি মিডিয়া সেল
২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (১৪ জানুয়ারি), রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

উপহার দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে উপহার দেওয়ার সময় শান্ত ও তাঁর বাবার সঙ্গে কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। এসময় তারেক রহমান শান্তকে উদ্দেশ করে বলেন, ‘তুমি শুধু তোমার পরিবারের নয়, সারা বাংলাদেশের গর্ব।’


এসময় শান্ত নিজের জন্য দোয়া চেয়ে তাঁর গ্রামের বাড়িতে যাওয়ার দাওয়াত করেন বিএনপির চেয়ারম্যানকে। জবাবে তারেক রহমান বলেন, ‘ইনশাল্লাহ যাব। এরপরে যখন আরেকটা বেস্ট রেজাল্ট করবে, তখন ইনশাল্লাহ আমাকে ফোন দেবে। ফোন করে আমাকে কী ডাকবে? আংকেল বলবে। বলবে যে আংকেল, আমি এই রেজাল্ট করেছি।’

নরসিংদীর বেলাবো উপজেলার সন্তান শান্ত, বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  মেডিকেল  ভর্তি পরীক্ষা  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: