আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর

2026-01-15T18:06:17+00:00
2026-01-15T18:08:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৬:০৮ পিএম  (ভিজিট : ২০৫)
নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিএনপি স্থানীয় নেতারা। সংগৃহীত ছবি
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপির স্থানীয় নেতারা।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদান চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতারা বলেন, দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আওয়ামী লীগ  বিএনপি  পদত্যাগ  যোগদান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: