যুবলীগের ২ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় সদর মডেল

2026-01-15T22:36:20+00:00
2026-01-15T23:43:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যুবলীগের ২ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ১১:৪৩ পিএম
সংগৃহীত ছবি
অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় সদর মডেল থানাধীন দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু (৫৪)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল আরামবাগ এলাকার বাসিন্দা। 

Advertisement
অন্যজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ও সক্রিয় কর্মী মোতালেব হোসেন মাস্টার (৪৭)। তিনি বন্দর থানার কাইতা খালি এলাকার বাসিন্দা।


নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল হালিম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় দায়ের করা মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হবে।

সময়ের আলো/এআর

  বিষয়:   ছাত্রলীগ  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: