ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ নগরের আলালপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের

2026-09-02T20:32:49+00:00
2026-09-02T20:32:49+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
ময়মনসিংহ নগরের আলালপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত হন দুই বাসের অন্তত ১০ যাত্রী।

নিহত বাসযাত্রীর নাম মো. আবদুর রাজ্জাক (৬০)। তিনি হালুয়াঘাট উপজেলার ধারা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, বেপরোয়া গতিতে চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর উদ্যোগ নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিহত অপর দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ময়মনসিংহ  বাস  মুখোমুখি সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: