জামায়াত-বিএনপির মুখোমুখি সংর্ঘষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজলোর চরশাহী

2026-01-16T02:56:04+00:00
2026-01-16T02:56:04+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত-বিএনপির মুখোমুখি সংর্ঘষে আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৬ এএম 
আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজলোর চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান। ৪নং ওর্য়াড জামায়াতের সভাপতি হেজবুল্লাহ সোহেল। ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি সাকিব হোসেন। শ্রমিক কল্যাণের নেতা এমরান হোসেন। এছাড়াও বিএনপি নেতা মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভুইয়া আহত হন। 

জামায়াতের নেতাকর্মীরা বলছেন, তাদের র্পূব ঘোষিত নারীদের নিয়ে সভা ছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা এসে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় তাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়।


এদিকে বিএনপি নেতারা বলছেন, চরশাহী ইউনিয়ন বিএনপির র্পূবনির্ধারিত প্রোগ্রাম ছিল। সেখানে জামায়াতের মহিলা কর্মীসভা ছিল, সেখানে তারা নারীদের থেকে টিসিবির মালামাল দিবে বলে ভোটার আইডি এবং ২০ টাকা করে নেয়। পরর্বতীতে বিএনপরি নেতাকর্মীরা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে জামায়াতের নেতাকর্মীরা এসে হামলা করে। এতে বিএনপির ৪ জন আহত হন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোরশেদ আলম জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত নন। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলশি পাঠিয়েছেন।


সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   জামায়াত  বিএনপি  সংর্ঘষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: