ঢাকার শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সারা দেশে কনকনে শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে ঢাকায়ও বেড়েছে শীত। এবার ঢাকার আবহাওয়া নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদফতর।

2026-01-16T08:43:59+00:00
2026-01-16T08:44:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকার শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ এএম  আপডেট: ১৬.০১.২০২৬ ৮:৪৪ এএম
সংগৃহীত ছবি
সারা দেশে কনকনে শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে ঢাকায়ও বেড়েছে শীত। এবার ঢাকার আবহাওয়া নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদফতর। ঢাকার আকাশ আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে সামান্য হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 


পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিরাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া, প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

এদিকে, ঢাকায় সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকার শীত  নতুন বার্তা  আবহাওয়া অফিস 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: