প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি চলবে আজও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় সপ্তম দিনের

2026-01-16T11:08:55+00:00
2026-01-16T11:08:55+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি চলবে আজও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ এএম 
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় সপ্তম দিনের আপিল শুনানি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ে ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি হবে। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার ষষ্ঠ দিনের শুনানিতে ১০৪টি আবেদনের ওপর সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর করা হয়, ৩৪টি আবেদন নামঞ্জুর করা হয় এবং ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায় এবং বিকেল পর্যন্ত তা চলে। 


ইসি জানায়, গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। ওইদিন ১৫টি আবেদন বাতিল এবং ৩টি আবেদন স্থগিত রাখা হয়। 

গতকাল পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১১৫ জনের আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এ ছাড়া, ৩৩টি আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   প্রার্থিতা  আপিল শুনানি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: