চুরি করতে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেওয়ায় গৃহবধূ আমেনা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী ঘাতক মেহেদী নামে একজনকে

2026-01-16T21:46:02+00:00
2026-01-16T21:46:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চুরি করতে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম 
রূপগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেওয়ায় গৃহবধূ আমেনা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী ঘাতক মেহেদী নামে একজনকে আটক করে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই এলাকার দেওয়ান কামরুজ্জামান বাবুলের স্ত্রী এবং নিহত মেহেদী পার্শ্ববর্তী মস্তাপুর এলাকার রেজাউলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার চার দিন আগে মেহেদীসহ কয়েকজন শ্রমিক আমেনা বেগমের বাড়িতে টাইলস বসানোর কাজ করেছিল। শুক্রবার দুপুরে বাড়িটি ফাঁকা ভেবে চুরির উদ্দেশ্যে মেহেদী ঘরে প্রবেশ করে। এ সময় আমেনা বেগম তাকে বাধা দিলে মেহেদী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় আমেনা বেগমকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে পালানোর সময় এলাকাবাসী ঘাতক মেহেদীকে আটক করে। পরে আমেনা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মেহেদীকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   চুরি  গৃহবধূ  হত্যা  গণপিটুনি  ঘাতক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: