পাঁচ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

জমি ক্রয়-বিক্রয়ের নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়ারেন্টভুক্ত প্রতারক সাইদুর রহমান সুমনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (১৫

2026-01-16T23:39:53+00:00
2026-01-16T23:41:05+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
পাঁচ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ১১:৪১ পিএম
অভিযুক্ত সাইদুর রহমান সুমন। সংগৃহীত ছবি
জমি ক্রয়-বিক্রয়ের নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়ারেন্টভুক্ত প্রতারক সাইদুর রহমান সুমনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ অনুযায়ী জানা যায়, জমি কিনে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ও চেকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জমি বুঝিয়ে না দিয়ে টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, পাওনা টাকা ফেরত চাইলে আসামি ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে ভুক্তভোগীরা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার মধ্যরাতে নন্দলালপুর এলাকা থেকে আসামি সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে জমি ক্রয়-বিক্রয়ের মিডিয়েটর পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ছাড়াও মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা রয়েছে। এসব মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সময়ের আলো/এআর


  বিষয়:   আত্মসাৎ  প্রতারক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: