আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সময়ের আলো ডেস্ক

রাজধানী

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাস দূষিত নগরীগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে। টানা কয়েকদিন ধরে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। আজও তার

2026-01-17T10:30:44+00:00
2026-01-17T10:30:44+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম 
ঢাকার বাতাস দূষিত নগরীগুলোর তালিকায় শীর্ষে । ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাস দূষিত নগরীগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে। টানা কয়েকদিন ধরে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। আজও তার ব্যতিক্রম নয়। ২৮৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রাজধানী ‘ঢাকা’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

Advertisement
২৮৪ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রাজধানী ‘ঢাকা’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময় ২৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর ‘দিল্লি’। আর ২০১ স্কোর নিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেকটি শহর ‘কলকাতা’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।


আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। 

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বায়ুদূষণ  ঢাকা  দূষিত নগরী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: