হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের

2026-01-17T13:23:39+00:00
2026-01-17T13:23:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম 
কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। ছবি : সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ভোগান্তি পড়েছেন রোগীরা। 

ইন্টার্ন চিকিৎসকরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের ৪ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হোন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন তারা। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ইন্টার্ন চিকিৎসক ছাড়া মিড লেভেলসহ অন্যান্য ডাক্তাররা সেবা প্রদান করছেন। চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেজন্য সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলাপ করে তাদেরকে দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনা হবে।’

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   হামলা  প্রতিবাদ  ইন্টার্ন চিকিৎসক  কর্মবিরতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: