প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার

2026-10-20T11:37:00+00:00
2026-10-20T11:37:00+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম 
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে লাশটি পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুকুরটি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে অবস্থিত। এই মাঠে বিকেল ৩টায় মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যেই জনসভাস্থল সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে গোসল করতে পুকুরে নেমে অজ্ঞাত ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয়, বয়স এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে হাফ প্যান্ট ছিল। সকাল ৯টার দিকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি ভেসে উঠেছিল।

তিনি জানান, মরদেহটি দেখার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে পচন ধরেছিল। তারা ধারণা করছেন, দুই থেকে তিন দিন আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

গাজিউর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   প্রধানমন্ত্রীর জনসভাস্থল  পাশের পুকুর  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: