যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিরাচরিত রসিকতাপূর্ণ এবং সোজাসাপ্টা মন্তব্যের জন্য প্রায় শিরোনামে এসেছেন। হোয়াইট হাউসে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এবার তিনি এক ‘অত্যন্ত ধনী’ কিন্তু ‘অত্যন্ত মোটা’ বন্ধুর ওজন কমানোর ওষুধের ব্যর্থতা নিয়ে হাস্যরসে মেতে ওঠেন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এ বৈঠক চলাকালীন ট্রাম্প জনৈক প্রভাবশালী বন্ধুর কথা উল্লেখ করে বলেন, ‘আমার এক বন্ধু আছে। সে খুব ক্ষমতাবান, ধনী ও স্মার্ট। কিন্তু সে মোটা। ওজন কমানোর জন্য সে ওষুধ খাচ্ছে, কিন্তু কাজ করছে না। যদিও আমি ওষুধের নাম বলতে চাই না।’
তবে পরে ওজন কমানোর জন্য ট্রাম্পের বন্ধু ওজেম্পিক (মেদ কমানোর ওষুধ) ওষুধ নিচ্ছেন বলে উল্লেখ করেন। তবে এসময় তিনি মূলত কোন বন্ধুকে নিয়ে এই হাস্যরস করলেন তা গোপন রেখেছেন।
এরপর মজা করে তিনি জানান, সম্প্রতি সেই বন্ধুর সঙ্গে দেখা হলে ট্রাম্প দেখেন যে, ওই বন্ধু আগের চেয়েও বেশি মোটা হয়েছেন। ট্রাম্প তাকে মুখের ওপরই বলে দেন, ‘এই ওষুধ তোমার ওপর কাজ করছে না, অন্য কিছু চেষ্টা কর।’
শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম ইয়াহু নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধের দামে বিশাল ব্যবধান- এই মজার ছলে ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রে ওষুধের উচ্চমূল্যের বিষয়টি সামনে আনেন।
তিনি জানান, একই ওষুধ নিউ ইয়র্কে ১৩০০ ডলারে কিনতে হলেও লন্ডনে তার দাম পড়ে মাত্র ৮৭ ডলার। ট্রাম্প এই বৈষম্যকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেন এবং প্রতিশ্রুতি দেন, আমেরিকানদের জন্য ওষুধের দাম বিশ্বের সর্বনিম্ন পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে।
ট্রাম্পআরএক্স ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, গত নভেম্বর মাসে ট্রাম্প প্রশাসন ‘ট্রাম্পআরএক্স’-এর মাধ্যমে ওজেম্পিকের মাসিক খরচ ১০০০ ডলারের ওপর থেকে কমিয়ে ৩৫০ ডলারে আনার ঘোষণা দিয়েছিল। ২০২৬ সালের মাঝামাঝি থেকে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহীতারা এটি আরও কমে ২৪৫ ডলারে পাবেন বলে জানানো হয়েছে। এমনকি ওষুধের ওরাল ভার্সন বাজারে এলে তার দাম ১৪৯ ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অজ্ঞান হওয়ার ঘটনা ও মেহমেত ওজ গত নভেম্বরের সংবাদ সম্মেলনের একটি নাটকীয় ঘটনার কথাও প্রতিবেদনে উঠে আসে। সেখানে বক্তৃতা চলাকালীন এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে ট্রাম্পের স্বাস্থ্য কর্মকর্তা ও প্রখ্যাত চিকিৎসক ড. মেহমেত ওজ দ্রুত তাকে ধরে ফেলেন এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন। ট্রাম্প সেই প্রসঙ্গ টেনে জানান, ওষুধের দাম কমানোর লড়াইয়ে তার প্রশাসন কতটা বদ্ধপরিকর।
সময়ের আলো/এসকে/