রাজধানীতে জাকাত হিসাবের জটিল বিষয় সমাধানে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

করপোরেট জাকাত হিসাব ও শরিয়া কমপ্লায়েন্স নিশ্চিতকরণে রাজধানীতে ‘বিজনেস জাকাত সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে এ

2026-01-17T20:22:19+00:00
2026-01-17T20:22:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে জাকাত হিসাবের জটিল বিষয় সমাধানে সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম 
শনিবার রাজধানীতে বিজনেস জাকাত সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
করপোরেট জাকাত হিসাব ও শরিয়া কমপ্লায়েন্স নিশ্চিতকরণে রাজধানীতে ‘বিজনেস জাকাত সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে এ সেমিনার হয়। এর আয়োজন করে আইএফএ কনসালটেন্সি (আইএফএসি)। এতে দেশের বিভিন্ন করপোরেট টপ এক্সিকিউটিভ, সিএফও, অ্যাকাউন্টিং পেশাজীবী এবং ব্যবসায়িক উদ্যোক্তারা অংশ নেন। 

সেমিনারে করপোরেট ব্যালেন্স শিট থেকে জাকাতযোগ্য সম্পদ নির্ধারণের বাস্তবধর্মী পদ্ধতি নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা করা হয়। আন্তর্জাতিক শরিয়া মানদণ্ড প্রণয়নকারী সংস্থা (এএওআইএফআই) কর্তৃক প্রণীত জাকাত স্ট্যান্ডার্ড ও অন্যান্য আন্তর্জাতিক শরিয়া মানদণ্ড অনুসারে জাকাত হিসাবের জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করাই ছিল সেমিনারের মূল লক্ষ্য।

সেমিনারে অংশগ্রহণকারীরা মজুত পণ্যের মূল্যায়ন, পাওনা ব্যবস্থাপনা, সন্দেহজনক পাওনার জাকাত ট্রিটমেন্ট এবং জাকাতের সম্পদ থেকে বাদযোগ্য বিজনেস ঋণের প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। 

এর মাধ্যমে করপোরেট আর্থিক প্রতিবেদন ও জাকাত হিসাবের মধ্যে সমন্বয় কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়েও স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।

শরিয়া স্কলার ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেল সেশনগুলোতে করপোরেট জাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নির্ভুলতা এবং জবাবদিহিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।


সেমিনারের শুরুতে আইএফএসি’র পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম স্বাগত বক্তব্য দেন। তিনি করপোরেট জাকাত কমপ্লায়েন্সকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে অ্যারিস্টোফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান করপোরেট জাকাত ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়িত্বের ওপর আলোকপাত করেন।

আইএফএসি’র প্রধান শরিয়া কনসালটেন্ট মুফতি জুবায়ের আব্দুল্লাহ জাকাতযোগ্য সম্পদের বিশদ বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি স্থায়ী সম্পদ ও চলতি সম্পদের জাকাত হিসাবের মৌলিক পার্থক্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। 

আইএফএসি’র পরিচালক ড. মুফতি ইউসুফ সুলতান জাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগযোগ্য দায় বিশ্লেষণ ও করপোরেট জাকাত গভর্নেন্সের ওপর আলোচনা করেন। এছাড়াও করপোরেট জাকাতের সামষ্টিক অর্থনৈতিক প্রভাব, দারিদ্র্য বিমোচনে এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন পরিচালক মো. মেজবাহ উদ্দিন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেন। 

আরআর



  বিষয়:   বিজনেস জাকাত সেমিনার  আইএফএসি  জাকাত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: