রাজধানীর ডেমরায় রিকশা-লেগুনা সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৪০ বছর) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায়

2026-01-18T03:36:23+00:00
2026-01-18T03:36:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর ডেমরায় রিকশা-লেগুনা সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩৬ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৪০ বছর) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে। 

/এমএইচআর 


  বিষয়:   রাজধানী  ডেমরা  রিকশা-লেগুনা  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: