স্বস্তি ফিরছে শীতের সবজিতে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের দাম স্থিতিশীল রয়েছে। চাল, ডালসহ শীতকালীন সবজির বাজারেও দামের কোনো হেরফের হয়নি।রোববার (১৮ জানুয়ারি) সকালে

2026-01-18T15:42:33+00:00
2026-01-18T15:42:33+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বস্তি ফিরছে শীতের সবজিতে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
পণ্যের বাজারের দাম স্থিতিশীল। ছবি : সংগৃহীত
ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের দাম স্থিতিশীল রয়েছে। চাল, ডালসহ শীতকালীন সবজির বাজারেও দামের কোনো হেরফের হয়নি।

রোববার (১৮ জানুয়ারি) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। 

জানা যায়, চালের বাজারে মিনিকেট ৮৫ টাকা কেজি, কাটারি ৮৫ টাকা, বাশমতি ১০০ টাকা, ২৮ ও২৯ জাতের চাল ৬০ টাকা, করে বিক্রি হচ্ছে। এছাড়া মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা করে প্রতি কেজি। আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে প্রতি কেজি দরে। অন্যদিকে চিকন মসুর ডাল ১৭০ থেকে ১৮০ টাকা, মোটা মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা, বুটের ডাল ৫৫ থেকে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে।


সবজির বাজারে আলু ২০ টাকা করে প্রতি কেজি, পেঁয়াজ ৪৫ টাকা প্রতি কেজি, কাঁচা মরিচ ১০০ টাকা প্রতি কেজি, শুকনা মরিচ ৩০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের ব্যবধানে এ সপ্তাহেও এসবের দাম অপরিবর্তিত রয়েছে।

এছাড়া বাধা কপি ও ফুল কপি ২০ থেকে ২৫ টাকা প্রতি পিস, বেগুন ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজি, গাজর ৪০ টাকা কেজি, সিম ৪০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। সবজির বাজারও গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। 

অন্যদিকে, গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে মসলার বাজারও। আদা ১৪০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, রসুন ১০০ টাকা, লবঙ্গ ১৫০০ টাকা কেজি, এলাচ ৪৬০০ টাকা প্রতি কেজি, জিরা ৭০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। 

শীতের শেষ সময়ে সবজির বাজার স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতি না থাকায় দামের হেরফের হয়নি। যদিও আগামী সপ্তাহ থেকে দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। 


মো. নাজমুল হোসেন নামে একজন ক্রেতা বলেন, ‘বাজারে সবজি কমে আসছে। দাম আরেকটু কমলে ভালো হতো। তবে যেরকম আছে তাও অনেকটা স্বস্তির।’ 

মো. মাসুদ রানা নামে একজন বলেন, ‘শীতের শেষ সময় চলছে। এখন পর্যন্ত সরবরাহ ঠিক থাকায় দাম স্থিতিশীল। তবে হয়তো আগামী সপ্তাহে দাম কিছুটা বাড়তে পারে।’

তবে দামের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নজরদারি দেখা যায়নি।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   স্বস্তি  শীত  সবজি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: