রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রথম দিনে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) ও মঙ্গলবার (২০ জানুয়ারি) সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় কুয়াশা অব্যাহত থাকতে পারে। তৃতীয় দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (২১ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লেও অন্য এলাকায় সামান্য কমতে পারে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সময়ের আলো/কেএইচও