জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে : বিআইপি সভাপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে পুরো দেশের জন্য স্থানিক পরিকল্পনা

2026-01-18T18:29:58+00:00
2026-01-18T18:29:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে : বিআইপি সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম 
রোববার রাজধানীর গুলশানে গোলটেবিল বৈঠকে কথা বলেন ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। সংগৃহীত ছবি
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে পুরো দেশের জন্য স্থানিক পরিকল্পনা আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে সিক্স সিজনস হোটেলে ‘রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও আমাদের জাতীয় পর্যায়ে কোনো পরিকল্পনা তৈরি হয়নি। বিভিন্ন শহরের বিচ্ছিন্নভাবে পরিকল্পনা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। যেমন ব্রিটিশদের আদলে আমাদের পরিকল্পনা শুরু হয়েছিল ১৯৯২ সালে, ঢাকা ও চট্টগ্রাম-এর মহাপরিকল্পনা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবায়িত না হওয়ায় কোনো সুফল আমরা পাইনি। বিভিন্ন কর্তৃপক্ষ বা দফতরের অধীনে অন্যান্য অনেক শহরের পরিকল্পনা প্রণয়ন হলেও, বাংলাদেশে একটিও পরিকল্পিত শহর নেই।

তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আমরা পরিকল্পনাবিদরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আমরা আশা করব, আমাদের গঠনমূলক সমালোচনা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করবে। আমরা এ-ও আশা করব, নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণে পরিকল্পনাবিদের অংশগ্রহণ নিশ্চিত করবে এবং নিয়মিত আলোচনা অব্যহত রাখবে।

মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী দফা বা ইশতেহারে বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনার কথা বলেছেন। আপনাদের এই আগ্রহকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। আপনাদের এই সব পরিকল্পনা যদি জাতীয় স্থানিক পরিকল্পনার অংশ হয়, তবেই দেশের সামগ্রিক পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। বিগত দিনে, বিভিন্ন সরকার বিকেন্দ্রীকরণের অঙ্গীকার করলেও স্থানীয় সরকার শক্তিশালী হয়নি। আশা করি আগামী দিনে বিকেন্দ্রীকরণ কার্যকর হবে। যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সব প্রকল্প আনুমোদন হয়, প্রকল্পগুলো যেন, দেশের সামগ্রিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সমন্বিত নগর পরিকল্পনা নিশ্চিত করতে, পরিকল্পনা মন্ত্রণালয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন নগর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থাকতে হবে। 


গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসানে সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইনস্টিটিউটের সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

আরআর


  বিষয়:   নগরায়ন  পরিকল্পনা  বিআইপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: