পিএসসির দুই সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর রোববার তা

2026-10-19T01:43:07+00:00
2026-10-19T01:43:07+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
পিএসসির দুই সদস্যের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই সদস্য কমিশন থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর রোববার তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। পদত্যাগপত্রে দুই সদস্যই এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে, পিএসসির সদস্য ও সাবেক সচিব মো. মহিউদ্দিন ১৫ অক্টোবর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম সোহেল রহমান ১৭ অক্টোবর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। রোববার রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। দুই সদস্যের বিদায়ের পর ২০ সদস্যের পিএসসিতে বর্তমান সদস্য সংখ্যা কমে ১৮ জনে দাঁড়িয়েছে।


এর আগে গত আগস্ট মাসে সংস্থাটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছিলেন। নতুন করে দুই সদস্য সরে দাঁড়ানোর পর আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি গত ৬ সেপ্টেম্বর শপথ নিয়েছেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   পিএসসি  সদস্য  পদত্যাগ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: