প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছেন বলে জানা গেছে।
প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। পূর্ব নির্ধারিত সমস অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিভিন্ন ইস্যুতে এ বৈঠকে আলোচনা হতে পারে।
সময়ের আলো/কেএইচও