‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ’— সংসদে ডেপুটি স্পিকার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদে একজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় কথা বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার, পল্লী

2026-09-07T20:58:40+00:00
2026-09-07T20:59:14+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ’— সংসদে ডেপুটি স্পিকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৮:৫৯ পিএম
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংগৃহীত ছবি
জাতীয় সংসদে একজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় কথা বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, আস্তে আস্তে কথা বলুন, প্লিজ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

Advertisement
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সংসদ কক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকারের নজরে এলে তিনি তাদের উদ্দেশে বলেন, মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।   

আরও পড়ুন

এ সময় সেলিনা সুলতানা বক্তব্য চালিয়ে গেলে ডেপুটি স্পিকার তাকে থামতে বলেন। এরপর তিনি আবার ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি। ডেপুটি স্পিকারের এ নির্দেশের পর সংসদে বিষয়টি নিয়ে আর কোনো কথা হয়নি। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সংসদ  ডেপুটি স্পিকার  ধর্মমন্ত্রী  কায়কোবাদ  মীর শাহে আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: