রোহিঙ্গা ইস্যুতে সুইজারল্যান্ডের সমর্থন অব্যাহত থাকবে

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে

2026-09-07T20:59:09+00:00
2026-09-07T20:59:09+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রোহিঙ্গা ইস্যুতে সুইজারল্যান্ডের সমর্থন অব্যাহত থাকবে
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম 
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। ছবি : সংগৃহীত
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।

সোমবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি।

Advertisement
সাক্ষাতে রাষ্ট্রদূত নতুন দায়িত্বের জন্য হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সম্ভাবনাময় খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই অর্থনৈতিক অংশীদারত্বকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে।

বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।


এ ছাড়া রাজনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদারে নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম শুরু হলে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেন সুইস রাষ্ট্রদূত।

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রোহিঙ্গা  সুইজারল্যান্ড  সমর্থন  অব্যাহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: