সব মিলিয়ে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ হলো ইসির আপিল শুনানি। ১০ জানুয়ারি থেকে গতকাল ১৮

2026-01-18T22:42:33+00:00
2026-01-18T22:42:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সব মিলিয়ে প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ হলো ইসির আপিল শুনানি। ১০ জানুয়ারি থেকে গতকাল ১৮ জানুয়ারি পর্যন্ত চলে এ শুনানি। টানা নয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১৭ জন। আর আপিলে বৈধ প্রার্থী বাদ পড়েছে ছয় জন। এখন পর্যন্ত মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩ জন। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সময় রয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে রোববার ৬৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি আবেদন (যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন) এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন (বাদ পড়েছেন)। কমিশন ৩৫টি আপিল না-মঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৮টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৬টি আবেদন। 

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলাদেশ বহাল রাখা-সংক্রান্ত ১টি আপিল না-মঞ্জুর হয়েছে। শুনানিকালে ৩টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ১ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ২টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রোববার ছিল পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। অবশ্য পাবনা ১ ও পাবনা-২ নির্বাচনের আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী (আগের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ১৩ জনের) এ তালিকা থেকে বাদ যাবে। ভোটের দিন একই রেখে এ দুই আসনে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। 


ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর প্রার্থী চূড়ান্ত হবে কতজন ভোটে থাকবে। এরপর ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রতীক পাবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাছাইয়ে ৭২৩ টি বাতিল হয় মনোনয়নপত্র, আপিল করে ৬৪৫ জন তাতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেল। যা গতবারের চেয়ে দেড়শ জন বেশি। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে বাদ যায় ৭৩১টি। এরপর শুনানিতে ৫৬০টি আপিল থেকে মঞ্জুর হয় ২৮৬টি।

২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল, নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর ৩০০ আসনে বৈধ প্রাথী ছিল ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেছে।

আরআর



  বিষয়:   নির্বাচন  নির্বাচন কমিশন  প্রার্থিতা  আপিল  মনোনয়ন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: