রাজধানীতে আজ কোথায় কী

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে সড়ক। তাই সকালে বের

2026-01-19T08:36:02+00:00
2026-01-19T08:36:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ এএম   (ভিজিট : ১১৫)
সংগৃহীত ছবি
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে সড়ক। তাই সকালে বের হওয়ার আগে সোমবার (১৯ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন কোথায় কোন কর্মসূচি রয়েছে।

কৃষি উপদেষ্টার কর্মসূচি 
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রাশিয়া থেকে প্রাপ্ত ৩০ হাজার মেট্রিক টন সার হস্তান্তর অনুষ্ঠানে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএনপির কর্মসূচি
ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতারা। লালমাটিয়া মহিলা কলেজের পাশে দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পরামর্শে একটি প্রতিনিধিদল চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শহিদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মানবিক এই কর্মসূচি পরিচালিত হবে।


বিডার কর্মসূচি
বিডা কনফারেন্স হলে সকাল ১১টায় বিডার ওএসএসের সঙ্গে ১১টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এতে উপস্থিত থাকবেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিজিএমইএ-বিকেএমইএর জরুরি যৌথ সংবাদ সম্মেলন
বাংলাদেশের পোশাক শিল্পে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে সকাল সাড়ে ১০টায় বিস্তারিত তুলে ধরতে বিজিএমইএ ও বিকেএমইএর উদ্যোগে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  কোথায় কী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: