হাতিরঝিল থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সে

2026-01-19T14:04:42+00:00
2026-01-19T14:04:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
হাতিরঝিল থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার ২য় তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত সোনিয়া ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার উত্তর চর মানিকা গ্রামের মৃত দুলাল বেপারীর মেয়ে। বর্তমানে পশ্চিম চৌধুরীপাড়া গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের বাসায় গৃহকর্মীর কাজ করতো।
আরও পড়ুন

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় জানান, গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের বাসায় কাজ করত সোনিয়া। রাতে গৃহকর্তার মেয়ে নুদরাত জাহান নুবাইরা বাসায় গৃহকর্মী সোনিয়াকে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন তার চিৎকারের পরিবারের সদস্যরা দেখে। ৯৯৯ এ থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ২টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিজের উপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এএডি/


  বিষয়:   হাতিরঝিল  গৃহকর্মী  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: