ফারুকীর সঙ্গে দুই দশকের সম্পর্ক নিয়ে যা বললেন তিশা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় অভিনয় করতে গিয়েই পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে অভিনেত্রী তিশার। সেই কাজের

2026-01-19T14:29:39+00:00
2026-01-19T14:29:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
ফারুকীর সঙ্গে দুই দশকের সম্পর্ক নিয়ে যা বললেন তিশা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:২৯ পিএম 
২০০৬ সালে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। ছবি : সংগৃহীত
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় অভিনয় করতে গিয়েই পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে অভিনেত্রী তিশার। সেই কাজের সম্পর্ক এক সময় প্রেমে রূপ নেয় এবং ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ক্যারিয়ারের চড়াই-উতরাই কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই তারা একে অপরের বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিশা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, অন্যদিকে ফারুকী পালন করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব।
 
শোবিজ অঙ্গনের অন্যতম ‘পাওয়ার কাপল’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একজন পর্দার সামনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন পর্দার পেছনের কারিগর। দীর্ঘ দুই দশকের পথচলায় তাদের ভালোবাসা আজও নেটিজেনদের নজর কেড়েছে।




অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিশা। এবার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ পুরোনো ও নতুন ছবি। স্মৃতির অ্যালবামে ডুব দিয়ে অভিনেত্রী ফিরে গেছেন প্রায় ২০ বছর আগে। পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায় ২০০৬ সালের তরুণ তিশা ও ফারুকীকে।

ক্যাপশনে তিশা খুব সংক্ষেপে কিন্তু গভীর কৃতজ্ঞতায় লিখেছেন, ‘২০০৬-২০১৬-২০২৬, আলহামদুলিল্লাহ্।’ মাত্র তিনটি সাল এবং এক শব্দের এই ক্যাপশনে যেন ফুটে উঠেছে একটি দীর্ঘ সম্পর্কের সফল পরিণাম ও নির্ভরতার গল্প।

শেয়ার করা ছবিগুলোতে এই তারকা দম্পতির বিবর্তনের পাশাপাশি ধরা পড়েছে তাদের হাসি-মাখা মুহূর্ত এবং গভীর পারিবারিক বন্ধন। ছবিগুলো পোস্ট করার পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে এই দম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় ভাসিয়েছেন।

/এমএইচআর 



  বিষয়:   ফারুকী  তিশা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: